ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে কভার্ড ভ্যান ও মাইক্রোবাসে বাসের ধাক্কা, নিহত ২
নিজস্ব প্রতিবেদক:- ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে মাইক্রোবাস ও কভার্ড ভ্যানে বাসের ধাক্কার পর এক ব্যক্তি ও তার ছেলের বউ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। বৃহস্পতিবার সকালে উপজেলার কুতুবপুরে ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে বলে মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ওসি জহিরুল ইসলাম জানান। নিহতরা হলেন- ফরিদপুরের সালথা উপজেলারর রমকান্তপুরের ধলা বিশ্বাসের ছেলে মাসুদ বিশ্বাস (৫৫) ও মামুন বিশ্বাসের স্ত্রী ফিরোজা বেগম (২৮)। হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, মাসুদ বিশ্বাস ও তার পরিবারের সদস্যরা একটি মাইক্রোবাসে করে ফরিদপুর থেকে ঢাকায় যাচ্ছিলেন। পথে কুতুবপুরে একটি কভার্ড ভ্যানের পেছনে মাইক্রোবাসটি ধাক্কা দেয়। একই সময় মাইক্রোবাস ও কভার্ড ভ্যানটিকে পূর্বাশা...
26
নিজস্ব প্রতিবেদক:-
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে মাইক্রোবাস ও কভার্ড ভ্যানে বাসের ধাক্কার পর এক ব্যক্তি ও তার ছেলের বউ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।
বৃহস্পতিবার সকালে উপজেলার কুতুবপুরে ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে বলে মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ওসি জহিরুল ইসলাম জানান।
নিহতরা হলেন- ফরিদপুরের সালথা উপজেলারর রমকান্তপুরের ধলা বিশ্বাসের ছেলে মাসুদ বিশ্বাস (৫৫) ও মামুন বিশ্বাসের স্ত্রী ফিরোজা বেগম (২৮)।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, মাসুদ বিশ্বাস ও তার পরিবারের সদস্যরা একটি মাইক্রোবাসে করে ফরিদপুর থেকে ঢাকায় যাচ্ছিলেন। পথে কুতুবপুরে একটি কভার্ড ভ্যানের পেছনে মাইক্রোবাসটি ধাক্কা দেয়। একই সময় মাইক্রোবাস ও কভার্ড ভ্যানটিকে পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাসও পেছন থেকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের যাত্রী ফিরোজা ও তার শ্বশুরের মৃত্যু হয়। এছাড়া মাইক্রোবাস ও যাত্রীবাহী বাসের আরও পাঁচ যাত্রী আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে হাইওয়ে পুলিশ।
ওসি জহিরুল ইসলাম বলেন, “ঘটনাস্থলেই দুইজন মারা গেছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে হাইওয়ে পুলিশ। দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো পুলিশের হেফাজতে রাখা হয়েছে।”
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।