ঢাকারবিবার , ২৯ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সরকার ব্যর্থ, জুলাই ঘোষণাপত্র ৩ আগস্টে দেবে এনসিপি : নাহিদ

Doinik Kumar
জুন ২৯, ২০২৫ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

25

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্র দিতে ব্যর্থ হয়েছে। সরকার ব্যর্থ হওয়ায় আগামী ৩ আগস্ট এনসিপি জুলাই ঘোষণাপত্র দেবে।

আজ রবিবার বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এ ঘোষণা দেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, জুলাই ঘোষণাপত্র দেওয়ার প্রতিশ্রুতির মেয়াদ শেষ হয়েছে। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ দেখা যায়নি। তাই জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার দেবে এনসিপি।

এদিকে, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সারা দেশে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ১ থেকে ৩০ জুলাই পর্যন্ত এ কর্মসূচি পালন করবে দলটি।

সংবাদ সম্মেলন শেষে নাহিদ ইসলাম তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে জানান,  ১ থেকে ৩০ জুলাই ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করা হবে। ১৬ জুলাই ‘বৈষম্যবিরোধী শহীদ দিবস’ উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণসভা করবে এনসিপি। ৩ আগস্ট শহীদ মিনারে ছাত্র-জনতার জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ করা হবে। ৫ আগস্ট ‘ছাত্র-জনতার মুক্তি দিবস’ উদযাপন করবে এনসিপি।

তিনি বলেন, বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে জনতার দুয়ারে যাবে জুলাইয়ের বার্তা। বাংলাদেশ পুনর্গঠনের আকাঙ্ক্ষায় সারাদেশ পদযাত্রা শেষে শহীদ মিনারে জুলাইয়ের ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ হবে। আমরা আসছি ৬৪ জেলায়। শহর থেকে গ্রামে। শহীদের কবরের কাছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।