বালিয়াকান্দি স্পোর্টস একাডেমী ও মধুখালী চন্দনা ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, বালিয়াকান্দি রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল পাঁচটার সময় উপজেলা জামালপুর ইউনিয়নের রেলওয়ে ফুটবল মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। জামালপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে বালিয়াকান্দি স্পোর্টস একাডেমী বনাম মধুখালী চন্দনা ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফুটবল খেলা উদ্বোধন করেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন খান। এ সময় আরোও উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মশিউর আজম চুন্নু,জামালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মীর মনিরুজ্জামান বাবু,মধুখালী পৌর বিএনপির সভাপতি সতেজ আহমেদ, জামালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি রনজু সরদার, জামালপুর যুবদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ইতুসহ বিএনপির...
33
নিজস্ব প্রতিবেদক, বালিয়াকান্দি
রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল পাঁচটার সময় উপজেলা জামালপুর ইউনিয়নের রেলওয়ে ফুটবল মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। জামালপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে বালিয়াকান্দি স্পোর্টস একাডেমী বনাম মধুখালী চন্দনা ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ফুটবল খেলা উদ্বোধন করেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন খান।
এ সময় আরোও উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মশিউর আজম চুন্নু,জামালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মীর মনিরুজ্জামান বাবু,মধুখালী পৌর বিএনপির সভাপতি সতেজ আহমেদ, জামালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি রনজু সরদার, জামালপুর যুবদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ইতুসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বালিয়াকান্দি স্পোর্টস ক্লাব কে হারিয়ে মধুখালী চন্দনা ক্লাব ২ গোলে বিজয়ী হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।