ঢাকামঙ্গলবার , ৩ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নগরকান্দায় কুমার নদের পাড়ের সরকারি জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ 

Doinik Kumar
জুন ৩, ২০২৫ ৯:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

38

নিজস্ব প্রতিবেদক, নগরকান্দা

ফরিদপুরে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়ন এর রসুলপুর বাজারে কুমার নদের পাড়ে সরকারি জায়গায় দখল করে পাকা ঘর নির্মাণ কাজ করছেন পিপরুল নামের এক ব্যক্তি। সে রসুলপুর গ্রামের মৃত ইছা মাতুব্বর এর ছেলে ওবায়দুর মাতুব্বর।

সরকারি জায়গায় ঘর নির্মাণ করার বিষয় তিনি বলেন, আমি হিন্দু এক ব্যক্তির নিকট থেকে স্ট্যাম্পের মাধ্যমে  ১ লাখ বিশ হাজার টাকা দিয়ে দুটি দোকান পজিশন কিনছি, তবে কাগজ না দেখে তার নাম বলতে পারবোনা। তিনি আরও বলেন পানি উন্নয়ন বোর্ডের লোকজন এসেছিল তাদের ম্যানেজ করায় তারা বলেছে, আগে অন্যরা  যেমন করে দোকান ঘর নির্মাণ করেছে, আপনিও সেভাবে কাজ করেন।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নগরকান্দা উপজেলা এরিয়ার দায়িত্বরত আব্দুল মমেন  বলেন, আপনারা তথ্য দিন আমি সেখানে লোক পাঠাচ্ছি।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফি বিন কবির বলেন, আমি সেখানে এখনই লোক পাঠাচ্ছি।

কুমার নদীর পাড়ে সরকারি জায়গা দখল করে পূর্ব থেকে চলছে হাত বদল বেচাকেনা। সরকারি জায়গা স্ট্যাম্পের মাধ্যমে বেচাকেনা করছে দখলদারি ক্রেতারা। যে কারণে ক্রমেই নদীর দুই পাড়ের সরকারি জায়গা দখল করে শত শত আধাপাকা দোকান ঘর ও স্থাপনা নির্মাণ করা হচ্ছে । নদী দখলের হাত থেকে মুক্ত করতে প্রশাসনিকভাবে জোড়ালো ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান এলাকাবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।