ঢাকামঙ্গলবার , ৩ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কাহারোল গরু হাটে ভেটেরিনারি হাসপাতালের সেচ্ছাসেবী আটক, মাইকিং করে সতর্ক বার্তা

Doinik Kumar
জুন ৩, ২০২৫ ৯:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

39

খাঁন মোঃ আঃ মজিদ, দিনাজপুর 

দিনাজপুরের কাহারোল উপজেলার গরু হাটে উপজেলা ভেটেরিনারি হাসপাতাল থেকে নিয়োজিত এক সেচ্ছাসেবীর বিরুদ্ধে অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগে সেনাবাহিনী তাকে আটক করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, হাটে পশু ক্রয়-বিক্রয়ের সুবিধার্থে ভেটেরিনারি হাসপাতালের পক্ষ থেকে নিয়োজিত সেচ্ছাসেবী এক ব্যক্তির বিরুদ্ধে পশুর স্বাস্থ্য সনদ প্রদান ও অন্যান্য সেবার জন্য অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ ওঠে।

এ ঘটনায় সেনাবাহিনী তৎপর হয়ে ওই সেচ্ছাসেবীকে আটক করে। এরপর কাহারোল বাজারে মাইকিং করে স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের সতর্ক করা হয়, যাতে কেউ এ ধরনের কর্মকাণ্ডের শিকার না হন।

স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, হাটে কোনোরকম অনিয়ম সহ্য করা হবে না এবং যেকোনো অভিযোগ দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।