খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুরের বিরল উপজেলার কিশোরগঞ্জ সীমান্তের ভারতীয় অংশে অবৈধভাবে অবস্থান করা ৯ বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার রাত সাড়ে ১১টায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে পতাকা বৈঠকে এ হস্তান্তর সম্পন্ন হয়। পরে ওই ৯ বাংলাদেশিকে বিরল থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। পুলিশ পাসপোর্ট আইনে মামলা দিয়ে তাদের আদালতে পাঠায়। বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ৯ জন বাংলাদেশি নাগরিক বিভিন্ন সময়ে ভারতে কাজের জন্য যান। কাজ শেষে বাংলাদেশে ফেরার সময় শুক্রবার সকালে বিএসএফের হাতে আটক হন। পরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকে তাদের হস্তান্তর করা হয়।...
28
খাঁন মোঃ আঃ মজিদ
দিনাজপুরের বিরল উপজেলার কিশোরগঞ্জ সীমান্তের ভারতীয় অংশে অবৈধভাবে অবস্থান করা ৯ বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার রাত সাড়ে ১১টায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে পতাকা বৈঠকে এ হস্তান্তর সম্পন্ন হয়। পরে ওই ৯ বাংলাদেশিকে বিরল থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। পুলিশ পাসপোর্ট আইনে মামলা দিয়ে তাদের আদালতে পাঠায়। বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ৯ জন বাংলাদেশি নাগরিক বিভিন্ন সময়ে ভারতে কাজের জন্য যান। কাজ শেষে বাংলাদেশে ফেরার সময় শুক্রবার সকালে বিএসএফের হাতে আটক হন। পরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকে তাদের হস্তান্তর করা হয়।
তিনি জানান, সন্ধ্যা ৭টায় কিশোরগঞ্জ সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার সুবেদার সাইফুল ইসলাম আটকদের বিরল থানায় হস্তান্তর করেছেন। আটকদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা হয়েছে। শনিবার (১০ মে) সকালে তাদের আদালতের পাঠানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।