ঢাকাবুধবার , ২৮ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সদরপুরে দুই শীর্ষ সন্ত্রাসী আটক

Doinik Kumar
মে ২৮, ২০২৫ ৯:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

54

মিজানুর রহমান, সদরপুর

ফরিদপুরের সদরপুরে দুই সন্ত্রাসীকে আটক করেছে সদরপুর থানা পুলিশ। তাদের বিরুদ্ধে একাধিক সন্ত্রাসী ও চাঁদাবাজী মামলা থাকা সত্ত্বেও তারা প্রকাশ্যে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছিল বলে সত্যতা নিশ্চিত করে থানা পুলিশ। রোববার রাত সাড়ে সাতটার দিকে কৃষ্ণপুর ইউনিয়নের যাত্রাবাড়ী থেকে তাদের কে আটক করে সদরপুর থানা পুলিশের অভিযানিক দল।
এরা হলেন, কৃষ্ণপুর ইউনিয়নের যাত্রাবাড়ী গ্রামের আলিম শেখের পুত্র শেখ এনায়েত(২৮) ও মৃত নয়ন তালুকদারের পুত্র সিরাজ তালুকদার(৪৫)। সোমবার সকাল ১১টার দিকে থানা ভাংচুর ও অস্ত্রলুট মামলায় আসামী করে ফরিদপুর কোর্ট হাজতে পাঠান সদরপুর থানা পুলিশ।
এ ব্যাপারে সদরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ নাজমুল হাসান বলেন,এলাকায় তারা সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত এবং তাদের বিরুদ্ধে সদরপুর থানায় একাধিক মামলা রয়েছে। তিনি আরও জানান, এরা কৃষ্ণপুর ইউনিয়নের শীর্ষ সন্ত্রাসী হাতকাটা গিয়াস শিকারীর ভাই ও তার বাহিনী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।