নিজস্ব প্রতিবেদক, সদরপুর ফরিদপুরের সদরপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ বাবুল মল্লিক (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মটুকচর এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত বাবুল মল্লিক সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শৌলডুবি গ্রামের মোসলেম মল্লিকের ছেলে। পুলিশের তথ্যমতে, বাবুল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ বাবুলকে হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে মঙ্গলবার আদালতে পাঠানো হবে। ওসি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে সদরপুর থানা...
35
নিজস্ব প্রতিবেদক, সদরপুর
ফরিদপুরের সদরপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ বাবুল মল্লিক (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মটুকচর এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃত বাবুল মল্লিক সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শৌলডুবি গ্রামের মোসলেম মল্লিকের ছেলে। পুলিশের তথ্যমতে, বাবুল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ বাবুলকে হাতেনাতে আটক করা হয়।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে মঙ্গলবার আদালতে পাঠানো হবে।
ওসি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে সদরপুর থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূল করতে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।”
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।