ঢাকাবুধবার , ২১ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জেলা রেন্ট-এ-কার শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Doinik Kumar
মে ২১, ২০২৫ ১১:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

30
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
ফরিদপুর জেলা রেন্ট-এ-কার শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় শহরের গোয়ালচামটস্থ পৌর অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা রেন্ট-এ-কার শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক শ্রম অধিদপ্তর ফরিদপুরের কর্মকর্তা নাদিম হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, জাতীয়তাবাদী শ্রমিক দল ফরিদপুর জেলা শাখার সভাপতি শেখ মোজাফফর আলী মুসা। এছাড়া মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সাদ্দাম, ফরিদপুর জেলা শ্রমিক দলের সহ-সভাপতি ইসমাইল হোসেন লাভলু, ফরিদপুর জেলার রেন্ট এ কার শ্রমিক ইউনিয়ন সাবেক প্রচার সম্পাদক মোঃ লিখনসহ সংগঠনের অন্যান্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, “বর্তমানের শ্রমিকরা বিভিন্ন দিক থেকে অনেকাংশ অবহেলিত। তারা অনেক ক্ষেত্রে তারা তাদের ন্যায্য দাবি পাচ্ছে না। বাংলাদেশ রেন্ট এ কারের শ্রমিক ভাইদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সর্বদা শ্রমিকদের পাশে আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নায়াব ইউসুফের নেতৃত্বে ফরিদপুরে জাতীয়তাবাদী দল বিএনপি সুখে দুখে সর্বক্ষেত্রে শ্রমিকদের পাশে থাকবে।
বক্তারা আরও বলেন, বিগত ফ্যাসিস্টের সাথে যারা হাত মিলিয়েছে তাদের সাথে কোনো সমঝোতা হবে না। এদেরকে কোনো ছাড় দেয়া হবে না। মালিক ও শ্রমিক ছাড়া কেউ যাতে রেন্ট এ কার শ্রমিক ইউনিয়নের সংগঠন করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
ভোটবিহীন কোন নির্বাচনে এই দেশে আর হবে না। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে গনতন্ত্র প্রতিষ্ঠিত হবে। গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে সমাজের শ্রমিক নেতাদের ন্যায্য অধিকার আদায় করে নিবে। আগামীতে ফরিদপুর জেলা রেন্ট এ কার শ্রমিক ইউনিয়ন একটি সুষ্ঠু ও সফল নির্বাচনের যাতে আয়োজন করতে পারে সে ব্যাপারে উপস্থিত সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।