ঢাকামঙ্গলবার , ২৯ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে জাতীয় কবিতা মঞ্চের ঈদ পূর্ণমিলনী ও সাহিত্য আড্ডা

Doinik Kumar
এপ্রিল ২৯, ২০২৫ ৮:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

32

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর

জাতীয় কবিতা মঞ্চ ফরিদপুর জেলা শাখার ঈদ পূর্ণমিলনী ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার পল্লী কবি জসীম উদ্দীনের বাড়ির আঙ্গিনায় এ উপলক্ষে আলোচনা সভা ও সাহিত্য আড্ডার আয়োজন করা হয়।
জাতীয় কবিতা মঞ্চ ফরিদপুর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবিতা মঞ্চেরে কেন্দ্রীয় কমিটির সভাপতি কবি, গবেষক ও বহুভাষাবিদ মাহ্মুদুল হাসান নিজামী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মো: শাহজাহান সরদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধূমকেতু নজরুল চর্চা সংগঠনে সভাপতি শেখ ফয়েজ আহমেদ, বি-৭১ ডায়াগনস্টিক সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বাবু।
‘ধূমকেতু নজরুল চর্চা সংগঠন, বি৭১ ডায়াগনস্টিক সেন্টার ও কাশফুল সাহিত্য মাসিক পত্রিকা’র সার্বিক সহযোগীতায় এবং জাতীয় কবিতা মঞ্চ ফরিদপুর জেলা শাখার সভাপতি কবি আব্দুর রাজ্জাক রাজার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও কবিতা পাঠ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা শাখার যুগ্ম আহবায়ক আরএম হৃদয়, কবি শরিফ মো: সালমান, কবি জাকিয়া সুলতানা শিল্পী, ক্যাব ফরিদপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম সাহান, কবি বাহারুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি কবি মাহমুদুল হাসান নিজামী কে জাতীয় কবিতা মঞ্চ ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।