ঢাকাশনিবার , ১৫ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সেই শিশু হত্যার বিচার না হলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ সম্ভব নয়

Doinik Kumar
মার্চ ১৫, ২০২৫ ১১:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

33

বরিশাল: মাগুরার সেই শিশু ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) বেলা ১১টায় সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির শুরুতেই একটি বিক্ষোভ মিছিল নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার সভাপতি মাফিয়া বেগম ও পরিচালনা করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মনীষা চক্রবর্তী। সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি শম্পা বসু, সাধারণ সম্পাদক দিলরুবা নুরী প্রমুখ।

বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বৈষম্যহীন বাংলাদেশের যে স্বপ্ন তৈরি হয়েছিল, একের পর এক নারী নির্যাতন ও নারী বিদ্বেষী কর্মকাণ্ড সেই স্বপ্নকে ধূলিসাৎ করে দিচ্ছে। ৮ বছরের শিশু হত্যার মতো ন্যক্কারজনক ঘটনার বিচার না হলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ করা সম্ভব নয়। বক্তারা অবিলম্বে সেই শিশু হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তারা বলেন, জুলাই অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও অভ্যুত্থান পরবর্তী সময়ে তাদের ব্যাপকভাবে অবমূল্যায়ন করা হচ্ছে। নারী ফুটবলারদের ওপর হামলা হয়েছে, নারী শিল্পীদের যাতায়াতে বাধা সৃষ্টি করা হয়েছে।  তারা আরও বলেন, একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। সরকার এসব ঘটনা নিয়ন্ত্রণ বা ঘটনায় জড়িতদের বিচার করছে না, অথচ সেই শিশু ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদের মিছিলে ঢাকায় পুলিশি হামলা-মামলা করে সরকার ধর্ষকদের জন্য এক ধরনের প্রশ্রয়দাতার ভূমিকায় আবির্ভূত হচ্ছে।নেতারা অবিলম্বে নারী নির্যাতনের প্রতিটি ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং দ্রুত বিচার দাবি করেন। যদি তা না হয়, সেক্ষেত্রে সারা দেশে নারীরা এসব নির্যাতনের বিরুদ্ধে কঠোর আন্দোলন তুলবে বলেও তারা হুঁশিয়ারি দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।