নিজস্ব প্রতিবেদন মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার এলাকায় বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে মরিয়ম বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন। সোমবার (৩ মার্চ) দুপুরে সাড়ে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর প্রায় আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। নিহত মরিয়ম বাজিতপুর এলাকার আজিজুল সরদারের স্ত্রী। মোস্তফাপুর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, টেকেরহাট থেকে মাদারীপুরগামী একটি যাত্রীবাহী লোকাল বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাস সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে এক নারীর মৃত্যু হয়। আহত হন কমপক্ষে বাসের ১০ যাত্রী। আহতদের উদ্ধার করে রাজৈর ও মাদারীপুর...
28
নিজস্ব প্রতিবেদন
মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার এলাকায় বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে মরিয়ম বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন। সোমবার (৩ মার্চ) দুপুরে সাড়ে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর প্রায় আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। নিহত মরিয়ম বাজিতপুর এলাকার আজিজুল সরদারের স্ত্রী।
মোস্তফাপুর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, টেকেরহাট থেকে মাদারীপুরগামী একটি যাত্রীবাহী লোকাল বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাস সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে এক নারীর মৃত্যু হয়। আহত হন কমপক্ষে বাসের ১০ যাত্রী। আহতদের উদ্ধার করে রাজৈর ও মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে গেছে। এক নারীর মৃত্যু হয়েছে। আহত বেশ কয়েকজন। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।