ঢাকারবিবার , ১৬ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে মারধর করে পুলিশে দিলেন ছাত্র-জনতা

Doinik Kumar
মার্চ ১৬, ২০২৫ ১১:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

27

ফেনী: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী মোজাম্মেল হোসেন বিজয়কে মারধরের পর শুক্রবার (১৪ মার্চ) রাতে তাঁকে ফেনী মডেল থানায় সোপর্দ করেছে ছাত্র-জনতা। মোজাম্মেল পরশুরাম উপজেলার অলকা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ও পরশুরাম উপজেলা ছাত্রলীগের সদস্য।

সূত্রে জানা গেছে, বিদেশ যাওয়ার জন্য দীর্ঘদিন ঢাকায় ছিলেন মোজাম্মেল হোসেন বিজয়। অসুস্থ মাকে দেখতে ফেনী আসেন তিনি। শুক্রবার রাতে তাকে ফেনী শহরের ডাক্তার পাড়ায় হাঁটতে দেখে পরশুরাম কিছু ছাত্র-জনতা। এ সময় উত্তেজিত জনতা বিজয়কে মারতে মারতে ফেনী মডেল থানার নিয়ে পুলিশে সোপার্দ করে। এ সময় তার কাছ থেকে একটি পাসপোর্ট ও মোবাইল জব্দ করা হয়।

ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুজ্জামান বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পরশুরাম উপজেলা শাখার এক সদস্যকে থানায় নিয়ে আসে ছাত্র-জনতা। যাচাই-বাছাই করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।