ঢাকাবৃহস্পতিবার , ২০ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চরভদ্রাসন পদ্মার চরে ড্রেজার মেশিন ধ্বংস করলেন ইউএনও

Doinik Kumar
মার্চ ২০, ২০২৫ ২:০৬ অপরাহ্ণ
Link Copied!

30
নিজস্ব প্রতিবেদক, চরভদ্রাসন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন বুধবার সকালে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে একটি অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস করেছেন। উপজেলা পদ্মা নদীর অপর পারে চর হরিরামপুর ইউনিয়নের ভাটি শালেপুর গ্রামে পদ্মা পারের ফরিদ মোল্যা (৪৮) এর ড্রেজার মেশিনটি ধ্বংস করেন ভ্রাম্যমান আদালত। এ সময় পদ্মা পারে ¯’াপিত ড্রেজার মেশিনটি ভাঙচুর করে নদীতে ফেলে দেওয়া হয় এবং ড্রেজার মেশিনের প্রায় এক হাজার মিটার পাইপ লাইন ধ্বংস করা হয়। এ অভিযানের অন্যরা হলেন-চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম, ইউএনও অফিস সহায়ক মোঃ ইব্রাহিম, তিন পুলিশ কনস্টেবল ও তিন আনসার সদস্য।
জানা যায়, কিছুদিন ধরে ভাঙন কবলিত উক্ত পদ্মা পারে ফরিদ মোল্যা নামক একজন বালু ব্যাবসায়ী অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন ও বিক্রি করে আসছিল। এ খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ওইদিন ভোররাতে পদ্মা নদী পার হয়ে পায়ে হেটে দুর্গম চরের ঘটনা¯’লে পৌছে মোবাইল কোর্ট পরিচালনা করেন। সাত সকালে চরাঞ্চলে ইউএনও আগমনের টের পেয়ে ড্রেজার মালিক ও চালকসহ সবাই গাঁ ঢাকা দেয়। ফলে অভিযানে কেউ গ্রেফতার হয় নাই। পরে অবৈধ ড্রেজার মেশিন সহ বালু সরবরাহের পাইপ লাইন ধ্বংস করে দেন ভ্রাম্যমান আদালত।
বুধবার বিকেলে উক্ত ড্রেজার মালিক ফরিদ মোল্যা মুঠোফোনে জানায়, “পদ্মার চরে আমার ড্রেজার মেশিনের পার্শ্ববতী এলাকায় মাসুদ খান ও আঞ্জু শেখের আরও দু’টি ড্রেজার মেশিন রয়েছে। কিš‘ প্রশাসন রহস্য জনকভাবে বার বার শুধু আমার ড্রেজার মেশিনই ধ্বংস করে চলেছেন। অন্যান্য অবৈধ ড্রেজার গুলোর উপর প্রশাসনের কোনোও নজরদারি নাই”।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।