ঢাকারবিবার , ৯ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ইফতারে রাখুন স্বাস্থ্যকর বেলের শরবত

Doinik Kumar
মার্চ ৯, ২০২৫ ২:১৪ অপরাহ্ণ
Link Copied!

46

এবারের রমজান শুরুর আবহাওয়া ছিল আরামদায়ক। তবে আস্তে আস্তে বাড়ছে গরম। আর এই গরমে সারাদিন রোজা রাখার পর যদি তৃষ্ণা মেটানোর জন্য থাকে ঠান্ডা কিছু তাহলে মুহূর্তেই মিলবে প্রশান্তি। তবে খেয়াল রাখতে হবে সেই ঠান্ডা পানীয় যেন স্বাস্থ্যকর হয়। যেমন- বেলের শরবত।

কোষ্ঠকাঠিন্য, আলসার, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসের ব্যথা কমাতে দারুণ কার্যকরী বেল। তবে অনেকেই বেল খেতে পছন্দ করেন না। কিন্তু যখন এর শরবত বানানো হয় তখন এর স্বাদ আরও বেড়ে যায়। তাই যারা বেল খালি খেতে পছন্দ করেন না তারা বেলের শরবত খেতে পারেন। চলুন জেনে নেই বেলের শরবত বানানোর প্রক্রিয়া-

উপকরণ
একটি বেল
১০০ গ্রাম টকদই
সামান্য তেঁতুল
লবণ ও চিনি স্বাদমতো

শরবত বানানোর প্রক্রিয়া
প্রথমে পানি দিয়ে বেল ভালো করে চটকে ছেঁকে নিন। এরপর ছেঁকে নেওয়া বেলের মধ্যে টকদই, লবণ, চিনি ও তেঁতুল মিশিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের স্বাস্থ্যকর বেলের শরবত। এবার পরিবেশন করুন বরফ কুচি দিয়ে। অথবা কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।