ঢাকাবুধবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

হোয়াটসঅ্যাপে মেসেজ সিন করলেও অন্যরা বুঝবে না

Doinik Kumar
ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!

28

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের প্ল্যাটফর্ম ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে একের পর এক ফিচার নিয়ে আসছে। এবার মেটা আরও পরিবর্তন এনেছে হোয়াটসঅ্যাপে। ব্যবহারকারীদের নিরাপত্তার দিকে সব সময় নজর রাখছে প্ল্যাটফর্মটি।

অনেক সময় দেখা যায়, হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ এলো, আপনি পড়লেন কিন্তু প্রেরককে জানতে দিতে চান না। এখন সেই উপায়ও এনেছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ পড়লে দুটি ব্লু টিক পড়ে যায়। এই ফিচার থেকে প্রেরক বুঝতে পারে যে তার পাঠানো মেসেজ পড়া হয়েছে। এখন যদি কেউ ব্লু টিক ফিচার বন্ধ করে দেন, তাহলে আর প্রেরক বুঝতে পারবেন না, তার মেসেজ পড়া হয়েছে কি না।

অনেকেই গোপনীয়তা বজায় রাখতে চান। মেসেজ আদৌ পড়েছেন কি না, তা জানতে দিতে চান না কাউকেই। তারা ব্লু টিক ফিচার বন্ধ করে রাখেন। হোয়াটসঅ্যাপের সেটিংসে গিয়ে খুব সহজেই এটা করা যায়।

হোয়াটসঅ্যাপে ব্লু টিক বন্ধ করতে-

>> প্রথমে হোয়াটসঅ্যাপ ওপেন করে সেটিংসে যেতে হবে।
>> তারপর সিলেক্ট করতে হবে প্রাইভেসি অপশন।
>> এখানে রিড রিসিপটস অপশন রয়েছে। সেটা খুঁজে বের করতে হবে।
>> রিড রিসিপটস অপশন বন্ধ করে দিলেই চ্যাটে ব্লু টিক পড়াও বন্ধ হয়ে যাবে।
>> ইউজার চাইলে ভবিষ্যতে এই পদ্ধতিতে ফিচারটি আবার চালু করতে পারেন।

তবে ব্লু টিক ফিচার বন্ধ করে দিলে ইউজারও আর ব্লু টিক দেখতে পাবেন না। মানে তিনি মেসেজ পড়েছেন কি না তা যেমন বোঝা যাবে না, তেমনই তার পাঠানো মেসেজ প্রাপক পড়েছেন কি না, তিনিও সেটা আর বুঝতে পারবেন না। তবে গ্রুপ চ্যাটে এটা করা যায় না। সেখানে সব সদস্যই মেসেজ পড়বে। দুটি ব্লু টিকও পড়বে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।