ঢাকামঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জের সাবেক এসপিসহ ৭৫ জনের নামে মামলা

Doinik Kumar
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১১:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

41
হবিগঞ্জের সাবেক পুলিশ সুপার মুরাদ আলী

হবিগঞ্জের সাবেক পুলিশ সুপার এস এম মুরাদ আলীকে প্রধান আসামি করে ৭৫ জনের নামে মামলা করা হয়েছে। মামলায় ১৮ জন পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) মামলাটি দায়ের করেছেন হবিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম আওয়াল। মামলার বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবীর বলেন, সাবেক পুলিশ সুপার এসএম মুরাদ আলীকে প্রধান আসামি করে ৭৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আইনি কার্যক্রম চলমান রয়েছে।

মামলার বাদী এসএম আওয়াল বলেন, বিএনপির কর্মসূচিতে হঠাৎ পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা আক্রমণ করে। এসময় তারা ব্যাপক গুলিবর্ষণ করে। এক পর্যায়ে আমি বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছের বাসায় আশ্রয় নিলে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা সেখানে জানালা ভেঙে আমার ওপর গুলি ছোড়ে। আমার পুরো শরীর ঝাঁঝরা হয়ে যায়। দুই চোখে গুলি লাগে। এখনও আমার শরীরের বিভিন্ন অংশে এখনও তিনশোর বেশি গুলি রয়েছে। আমার ডান চোখ নষ্ট হয়ে গেছে।

 

মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ১৯ আগস্ট বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে পদযাত্রা কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি। শহরের শায়েস্তানগরে বিএনপি কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু হলেই পুলিশ মারমুখী হয়ে ওঠে। পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে অস্ত্রশস্ত্র নিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর চড়াও হয়। এসময় তারা গুলিবর্ষণ করতে থাকলে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন।

এক পর্যায়ে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জি কে গউছের বাসায় আক্রমণ করে গুলি ছুড়তে থাকে। তারা বাসার একটি কক্ষের জানালা ভেঙে সেখানে অবস্থানরত পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম আওয়ালকে গুলি করেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এবং পরে ঢাকায় পাঠানো হয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে সদর মডেল থানায় এ মামলাটি দায়ের করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।