ঢাকাশনিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ ভ্রমণে পাকিস্তানিদের ‘ভিসা ক্লিয়ারেন্স’ লাগবে না

Doinik Kumar
ফেব্রুয়ারি ২২, ২০২৫ ১১:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

32

ঢাকা অফিস

বাংলাদেশ ভ্রমণে পাকিস্তানি নাগরিকদের ভিসার জন্য ক্লিয়ারেন্স লাগবে না। সম্প্রতি বাংলাদেশ সরকার থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগে পাকিস্তানি নাগরিকদের বাংলাদেশের ভিসার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স প্রয়োজন হতো। এই ক্লিয়ারেন্স ছাড়া তাদের ভিসা দেওয়া হতো না। সম্প্রতি বিষয়টি প্রত্যাহার করা হয়েছে। এখন ক্লিয়ারেন্স ছাড়াই পাকিস্তানিরা ভিসা পাচ্ছেন।

২০২৪ সালে পাকিস্তানিদের ভিসার জন্য ২ হাজার ক্লিয়ারেন্স দেওয়া হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স পাওয়ার পরই কেবল তাদের ভিসা ইস্যু করা হতো। তবে এখন এ নিয়ম তুলে নেওয়া হয়েছে।

এদিকে পাকিস্তানও বাংলাদেশিদের জন্য ভিসা আরও সহজ করেছে। সম্প্রতি ১২৬টি দেশের জন্য ভিসা ফি মওকুফও করেছে পাকিস্তান। এ তালিকায় রয়েছে বাংলাদেশও।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।