ঢাকাসোমবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বনশ্রীতে আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতি থাকলে আইনের আওতায় আনা হবে

Doinik Kumar
ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৯:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

23
রাজধানীর বারিধারায় নিজ বাসায় জরুরি সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে সোনা ডাকাতির ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতি থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (২৩ ফেব্রুয়ারি) দিনগত রাত ৩টা ৫ মিনিটের দিকে রাজধানীর বারিধারায় নিজ বাসায় দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। বনশ্রীতে সোনা ব্যবসায়ীকে গুলি করে সোনা লুট। এ ঘটনায়ও কি আওয়ামী লীগ জড়িত? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দোসররাই বেশি জড়িত। বনশ্রীতে আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতি থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে। শুধু ডেভিল হান্টের মধ্যেই সীমাবদ্ধ থাকবেন নাকি অন্য হান্ট অপারেশনে যাবে আইনশৃঙ্খলা বাহিনী? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, চোর-সন্ত্রাসীদের বিরুদ্ধে সব সময় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বোচ্চ চেষ্টার পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে না। সমস্যা কোথায়? আপনি নির্দেশ দেওয়ার পরেও অপরাধ কেন কমছে না জানতে চাইলে তিনি বলেন, আগামীকাল থেকে ডেফিনেন্টলি ইম্প্রুভমেন্ট। এ পর্যন্ত ডেভিল হান্টে যে সাড়ে ৮ হাজার গ্রেফতার করা হলো তারা কারা এবং সারাদেশেই যে অপ্রীতিকর ঘটনা ঘটছে তারা কেন ধরা পড়ছে না? ডেভিল হান্ট অপারেশন শুরুর পর অপরাধ বেড়েই চলছে। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা সন্ত্রাস কর্মকাণ্ড করছে ডেভিল হান্ট অপারেশনে তাদের গ্রেফতার করা হচ্ছে, তবে যে পরিমাণ গ্রেফতার করা উচিত সেই পরিমাণ হয়তো হচ্ছে না। যেমন বাসে ডাকাতির ঘটনায় সাভার থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার চলতে থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।