ঢাকাশনিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ট্রেন চালকের দক্ষতায় প্রাণে বাঁচল অটোরিকশাসহ যাত্রীরা

Doinik Kumar
ফেব্রুয়ারি ২২, ২০২৫ ১১:০০ পূর্বাহ্ণ
Link Copied!

22

ব্রাহ্মণবাড়িয়া

 ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন চালকের দক্ষতায় রক্ষা পেয়েছে একটি অটোরিকশাসহ তার যাত্রীরা। কাউতলী রেলসতুর কাছাকাছি একটি অবৈধ লেভেল ক্রসিংয়ের সামনে ঘটা এ ঘটনাটি ইতোমধ্যে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। প্রশংসার জোয়ারে ভাসছেন ট্রেনটির চালক শাহ মো. এনায়েত হোসেন খান।

 

খোঁজ নিয়ে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ায় শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ট্রেন আসার সময় অবৈধ লেভেল ক্রসিংয়ে যাত্রীসহ একটি অটোরিকশা আটকে যায়। এসময় ট্রেনের চালক শাহ মো. এনায়েত হোসেন খান দুর্ঘটনার বিষয়টি আঁচ করতে পেরে ট্রেন থামিয়ে যাত্রীদের রক্ষা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জামালপুর থেকে চট্টগ্রামগামী ৩৮ ডাউন নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেন দুপুর ২টা ১০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ছেড়ে যায়। ট্রেনটি কাউতলী এলাকার সেতুর কাছাকাছি পৌঁছালে সেখানে অবৈধ লেভেল ক্রসিংয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা আটকে যায়। চালক দূর থেকে দেখতে পেয়ে ট্রেনটি থামিয়ে দেন। এতে অটোরিকশার চালকসহ পাঁচ যাত্রী রক্ষা পান।

ট্রেনের চালক এনায়েত হোসেন বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ছেড়ে যাওয়ার পর ট্রেনটি প্রায় ৫০ কিলোমিটার গতিতে চলছিল। কয়েক কিলোমিটার যাওয়ার পর একটি বাঁকের জায়গায় রেললাইন পার হতে গিয়ে অটোরিকশা আটকে যায়। শুরুতে অটোরিকশাটি দেখা যায়নি। তবে যখন দেখি তখন খুব কাছাকাছি চলে আসি। ভেপু বাজাতে থাকি যেন অটোরিকশা সরে যায়। কিন্তু সেটি সরছিল না। এরপর চেষ্টা করি ট্রেন থামানোর। আল্লাহর রহমতে অটোরিকশা থেকে দুই-তিন হাত দূরে ট্রেনটি থেমে যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।