নিজস্ব প্রতিবেদক
পল্লী কবি জসীম উদ্দীনের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে ‘মৃত্যুঞ্জয়ী জসিম উদ্দিন’ গ্রন্থের প্রকাশনা উৎসব ও মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে জেলা শিশু একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও জসিম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মোঃ ইসমাইল জবিউল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, মোঃ শহিদুল ইসলাম বাবুল, পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক আফজাল হোসেন খান পলাশ ও সিভিল সার্জন ডা. হাসান মাহমুদ। অনুষ্ঠানে বক্তারা কবির সাহিত্যকর্মে গ্রামীণ বাংলার ঐতিহ্য ও মানবিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন। আলোচনা সভা শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আয়োজনটি সমাপ্ত হয়। অনুষ্ঠানে স্থানীয় সাহিত্যপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
