ঢাকারবিবার , ৫ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তেল পাচারের ভিডিও করায় রোষানল: খোদ থানা প্রাঙ্গণে সাংবাদিকদের মারধর

Doinik Kumar
এপ্রিল ৫, ২০২৬ ১০:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

মিজানুর রহমান, সদরপুর
ফরিদপুরের সদরপুরে তেল পাচারের ভিডিও ধারণ করায় থানা চত্বরে সাংবাদিকদের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে।
গতকাল শনিবার বেলা ১১টার দিকে সদরপুর থানা প্রাঙ্গণে চ্যানেল এস-এর প্রতিনিধি তোফাজ্জেল হোসেন টিটু ও দৈনিক ঢাকা প্রতিদিনের সাংবাদিক আলমগীর হোসেন এই হামলার শিকার হন। জানা গেছে, শুক্রবার রাতে চরবিষ্ণুপুর ইউনিয়নে তেলের ডিলার মোহাম্মদ আলী মোল্যা ও তার ছেলের তেল পাচারের দৃশ্য ভিডিও করায় তারা প্রথম দফা আক্রান্ত হন। এ নিয়ে লিখিত অভিযোগ দিতে শনিবার সকালে থানায় গেলে অভিযুক্তরা পুলিশি বেষ্টনীর মধ্যেই দ্বিতীয় দফায় হামলা চালায়। পরবর্তীতে থানা চত্বরের সামনের সড়কেও রফিকুল ইসলাম মন্টু ও মোস্তাকি বাবু সাংবাদিকদের ওপর তৃতীয় দফা হামলা করে। অভিযুক্তরা এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি।
সদরপুর থানার ওসি আব্দুল আল মামুন শাহ জানান, বিষয়টি স্থানীয় সংসদ সদস্যকে অবহিত করা হয়েছে এবং খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।