ঢাকাবৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চরভদ্রাসনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

Doinik Kumar
মার্চ ২৬, ২০২৬ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মেজবাহ উদ্দিন,  চরভদ্রাসন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বৃহস্পতিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ খ্রি. পালন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ মর্যাদায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সকাল সাড়ে ১১ টায় চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে বীর মুক্তিযোদ্ধাদের এক সংবর্ধনা দেন উপজেলা প্রশাসন। এ সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন। অনুষ্ঠানে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম, উপজেলা বিএনপি নেতা মোঃ ওয়াহিদুজ্জামান মোল্যা ও এ.জি.এম বাদল আমিন প্রমূখ। সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ তালুকদার।
জানা যায়, সংবর্ধনা অনুষ্ঠানের প্রথমে বীর মুক্তিােদ্ধাদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন উপজেলা প্রশাসন। পরে ৭১’এর কৃত্তি ও স্মৃতিচারণ করে অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা ফখরুজ্জামান মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক প্রমূখ। বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা ও সঠিক ইতিহাস নিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যাক্ত করেন। অনুষ্ঠান শেষে উপজেলার প্রত্যেক মুক্তিযোদ্ধাকে নগদ টাকা সম্মানি প্রদান করা হয় এবং তাদের মধ্যে খাবার প্যাকেট বিতরন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।