গোবিপ্রবি ছাত্রদলের সভাপতি শুভ, সা. সম্পাদক বিদ্যুৎ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। ছাত্রদলের সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি সিএসই বিভাগের শিক্ষার্থী দুর্জয় শুভ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আমিনুল ইসলাম বিদ্যুৎ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোটগ্রহণ করা হয়। এ নির্বাচনে মোট ২১৬ জন ভোটার অংশ নেন। নির্বাচনে উপস্থিত ছিলেন- ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. মাছুদ রানা রিয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান সরকার ও মো. ওমর ফারুখ মামুন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সাংবাদিকদের কাছে নির্বাচনের ভোট গণনা শেষে প্রতিনিধি টিমের পাঠানো ফলাফলে জানা যায়,...
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে।
ছাত্রদলের সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি সিএসই বিভাগের শিক্ষার্থী দুর্জয় শুভ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আমিনুল ইসলাম বিদ্যুৎ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোটগ্রহণ করা হয়। এ নির্বাচনে মোট ২১৬ জন ভোটার অংশ নেন।
নির্বাচনে উপস্থিত ছিলেন- ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. মাছুদ রানা রিয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান সরকার ও মো. ওমর ফারুখ মামুন।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সাংবাদিকদের কাছে নির্বাচনের ভোট গণনা শেষে প্রতিনিধি টিমের পাঠানো ফলাফলে জানা যায়, ছাত্রদলের সভাপতি পদে শুভ ৮০ ভোট, সাধারণ সম্পাদক পদে বিদ্যুৎ ১১৮ ভোট ও সাংগঠনিক সম্পাদক পদে ফারুখ ৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।